সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

তাই তাই তাই-৩

শ.ম. শহীদ

তাই! তাই! তাই!
হাতপেতে খাই!
বানেতে ভেসেছে সব-
বাড়ী-ঘর নাই।

ছিলো বটে সংসার
সাত রঙা রং তার!
মাথাগুজি এতোটুকু
নেই আজ ঠাঁই!

তাই! তাই! তাই!
হাতপেতে চাই!
খেয়ে লই চেঁটেপুটে-
যেখানে যা পাই!

স্বজনেরা কে যে কই
শুধু বুকে স্মৃতি বই
কোনদিন পাবো কি না
জানে’ শুধু সাঁই!!

http://www.bangla-kobita.com/01827531225/tai-tai-tai-three/

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ