সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

তাই তাই তাই-২

শ.ম. শহীদ

তাই! তাই! তাই!
আসছেন আবার ভাই!
       
        কপালে দিবো বরণডালা!
        গলায় তাজা ফুলেরমালা!
        ছ’টি বছর জেল খেটেছেন-
        দোষের কিছু নাই!

তাই! তাই! তাই!
যা করে’ মালিক সাঁই!

        চাঁদাবাজি আর সন্ত্রাসে!
        আম-জনতার মন ত্রাসে-
        আবারও সেই আগের মতো-
        কাঁপন তোলা চাই!

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ