কালসোয়ারী-৩
-শ.ম. শহীদ
কালসোয়ারী ফেব্রুয়ারীর
একুশ তারিখ আজ,
মাতৃভাষায় দরদ হলো
শহীদ বেদীর সাজ!
একুশ তারিখ আজ,
মাতৃভাষায় দরদ হলো
শহীদ বেদীর সাজ!
"আমার ভা'য়ের রক্তে রাঙা..."
প্রভাত ফেরীর গান!
বছর জুড়ে রইবে কী আর
এমন প্রাণের টান?
প্রভাত ফেরীর গান!
বছর জুড়ে রইবে কী আর
এমন প্রাণের টান?
পাল্টাবে হাল হয়তো বা কাল
-Can English talk?
রফিক, শফিক, বরকতেরা
পাবেন ভা'য়ের ঠক?
-Can English talk?
রফিক, শফিক, বরকতেরা
পাবেন ভা'য়ের ঠক?
২০ ফেব্রুয়ারী ২০১৮, লালমনিরহাট।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন