সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হরিলুটের দেশে

হরিলুটের দেশে


হরিলুটের দেশেরে... ভাই, হরিলুটের দেশে-
নীতিকথা বলতে গেলে উল্টো যাবেন ফেঁসে!
জুটবে নানান পেরেশানি,
টানতে পারেন জেলেরঘাঁনি!
তারচে' বরং মজা লুটেন ওদের সাথে এসে।

দূর্নীতিকেই নীতি বানান.... সাধু সাধু বেশে,
মঞ্চে উঠে... কটুকথা-ই বলেন হেসে হেসে!!
তবেই হবেন বড় নেতা,
সহজ হবে ভোটে জেতা,
জিতলে পরে কামড়ে খাবেন দেশটা অবশেষে।

০৪ ফেব্রুয়ারী ২০১৮, লালমনিরহাট।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ