কিশোরী মন



কিশোরী মন

অবুঝ টানে সবুজ প্রাণে
শিশির ভেজা মাটি
কিশোরী মন দখিন পবন
অরূপ পরিপাটি।


তবুও আশা বুকের ভাষা
নদীর কলতানে,
চাঁদের না'য়ে উজান বায়ে
নিত্য কাছে টানে।


ভেবে সারা দিশেহারা
কী নাম দিব তার?
সকাল সাঁঝে মনের মাঝে
প্রেমরে অহংকার।।
০৫ ফেব্রুয়ারী ২০১৮ লালমনিরহাট।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ