সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কালসোয়ারী-১

 

কালসোয়ারী-১


কাল-সোয়ারী ফেব্রুয়ারী
মাতৃভাষার মাস,
এলোচুলে পলাশ ফুলে
অযুত দীর্ঘশ্বাস।

বুকের খাতা শূন্য পাতা
মা’র উদাসী মন,
দিন যে কতো হলো গত
কইরে মানিক ধন!

মানিক হাসে সবুজ ঘাসে
কয় না তবু কথা,
আপন সুখে রইলো মুখে
ভাষার স্বাধীনতা।।

০১ ফেব্রুয়ারী ২০১৮, লালমনিরহাট।

মন্তব্যসমূহ

  1. " অমর একুশ "
    অাব্দুল মালেক মিলন
    রচনা- ২৫/০১/২০১৯ খ্রিঃ
    _____________________

    একুশ অামার রক্তে মাখা
    একুশ অামার প্রাণে গাথা,
    উচ্ছ্বাসেতে একুশ অামার
    একুশ অামার স্মৃতির পাতা।

    একুশের লাল সুর্যটা অাজ
    বহে বেড়ায় সেই ব্যথার সুর,
    মনেতে দাগ কেটে যায়'রে
    বায়ান্ন নয় তো বহুদূর।

    প্রভাতের সেই কৃষ্ণচূড়া
    হয়েছিলো লোহিত লাল,
    সেই সকালের লাল সূর্যটা
    স্বাক্ষী থাকবে অনন্তকাল।

    মায়ের মুখের ভাষার জন্য
    দিয়েছিলো যাদের প্রাণ,
    তাদের স্মৃতি হৃদে গাথা
    হয়ে অাছেন অাজ অম্লান।

    রফিক, সালাম,জব্বার,বরকত
    শোধ হবেনা তাদের ঋণ,
    ভুলবো না তো অামরা কভু
    সূর্য উঠবে যতদিন।।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ