সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শুভ নববর্ষ

 


শ.ম. শহীদ

এক.
নতুন ভোরে
নতুন আলো
মুছুক জরা
আধার কালো
ঘুচুক ব্যথা-ভার;

ক্রুদ্ধ হৃদয়
শুদ্ধ হয়ে
আনুক ধরায়
শান্তি বয়ে
খুলুক সকল দ্বার।।

দুই.
হিংসা নয়, ঘৃনা নয়,
মনের মাঝে কীনা নয়,
জীবন সবার-
সাজুক রঙিন সাজে।

নতুন আশায়
ভালোবাসায়
নতুন বছর আসুক
সবার মাঝে।।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ