সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নির্বাচনীয় ছড়া-

নির্বাচনীয় ছড়া-3

হেন করেঙ্গা তেন করেঙ্গা
উন্নয়নের ফর্দ
নির্বাচনের আগে জাহির
করেন সকল মর্দ।

নির্বাচনের পরে দেখি-
ফর্দ ছিলো ভূঁয়া,
মর্দরা সব কেবল নিজের
স্বার্থে তোলেন ধুয়া!

ইচ্ছেমতো বদল করেন
সংবিধানের ধারা
পুকুরচুরির কারসাজিতে
সাজেন পাগলপারা!

গাড়িটা নেন, বাড়িটা নেন
বাড়ান নিজের ভাতা,
আম-জনতার ভাগ্য থাকে
হাল আমলের খাতা!

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ