সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এপাশ ওপাশ-৬

 
                                - শ.ম. শহীদ
এপাশ.
দামি গাড়ি, ফ্লাট বাড়ি, ভোগ-বিলাসের আজ-
কোন কিছুর নেই তো অভাব, যেমন তিনি রাজ
বাপের বিত্তে তৃপ্ত চিত্তে ঢেঁকুর তোলেন রোজ!
বৃদ্ধ পিতায় আছেন কোথায় রাখেননা তাঁর খোঁজ!

ওপাশ.
বৌয়ের কাছে ছিলাম আপদ, ছেলের কাছে বোঝা;
বিষয়-আশয় সব ছেড়ে তাই বৃদ্ধাশ্রমেই সোজা-
এসছি চলে; স্মৃতি নিয়ে কাঁটছে এখন দিন!
চাইনা তবু- নাতির কাছে থাকুক বাপের ঋণ!

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ