সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মে-দিবস


মে-দিবস

মালিকের তরে জীবন ভরে
শ্রমিকের শ্রম ধর্ম!
পেশী নড় বড় ঘাম দর দর
উদয়-অস্ত কর্ম!

খাদ্য জোটেনা, আলো ফোটেনা
আঁধারেতে বসবাস,
আসে কই ভোর! বুকের ভিতর-
চাঁপা পরে দীর্ঘশ্বাস!

দীর্ঘ-দীর্ঘ শ্বাসে, বারোটি মাসে-
ভারি হয়ে ওঠে বক্ষ,
আর কতো কাল রইবো বেহাল
চাই মুক্তির লক্ষ্য!

শ্রমিক-মালিক, শকুন-শালিক
সম্পর্কের দ্বন্দ!
শিকাগো থেকে টকিও অব্দি-
সহসা পৌছে গন্ধ!

গন্ধের তোড়ে নিশান ওড়ে-
পড়ে ঐক্যের ডাক;
শ্রমিকের হাত ঘোচাবেই রাত
শোষক নিপাত যাক!

উর্ধ্ব শ্বাসে পথে নেমে আসে
লক্ষ শ্রমিক তন্ত্র;
চাই অধিকার, শুনবোনা আর
মালিকের কোন মন্ত্র!

সহজে কি পায়, যে যাই চায়,
পথ যদি হয় শক্ত?
বন্ধুর পথে- মশ্রিন হতে-
ঢেলে দিতে হয় রক্ত!

রক্তের দামে, নোনা জলে-ঘামে-
শ্রম রূপ নেয় আইনে;
আট ঘন্টার অধিক শ্রমের-
আলাদা জুটবে মাইনে!

মে দিবস মানে সকলেই জানে
সেই দূর্জয় উক্তি-
মালিক ও শ্রমিক হয়েছিলো ঠিক
দেনা-পাওনার চুক্তি!!

রচনা : ০১/০৫/২০১৫ইং, শুক্রবার, লালমনিরহাট।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ