সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মেঘ সন্ন্যাসী

মেঘ সন্ন্যাসী


উথলে যদি হৃদয় নদী
তোমার দেখা পেয়ে,
আমার কি দোষ মেয়ে?
আমি চাতক রইবো না হয়
মেঘের দিকে চেয়ে!

ঐ আকাশে চন্দ্র হাসে
হাসে অযুত তারা,
এতো আলোর ধারা!
চাইনা আমার কোন জ্যোতি
তোমার পরশ ছাড়া।

হয়তো ভুলে মনটা খুলে
হয়নি কিছুই বলা,
এক সাথে পথ চলা!
তাই বলে কি ভেবেই নিবে-
এসব ছলাকলা?

২৪/০১/২০১৮, লালমনিরহাট।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ