পেটুকশাহের মাজার
পেটুকশাহের মাজার
-শ.ম. শহীদ
ঘরে বসে
হিসেব কষে-
দশে দশে
হাজার!
করে ধান্ধা-
তোলে চান্দা,
পেটুকশাহের
মাজার!
দিবা রাতি
আগরবাতি।
চেনেন না কে
রব!
সারাটি ক্ষণ-
দেখে যে জন
লিখে নিচ্ছেন
সব!
যাবে বোঝা
মরলে সোজা
দোজক নাকি ভে’স্ত!
অরূপ সাজে
পেটের কাজে
যতোই থাকো
ন্যাস্ত!
##০৮/১০/২০১৭, লালমনিরহাট##
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন