সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এপাশ ওপাশ-৫

এপাশ ওপাশ-৫

                              
                                - শ.ম. শহীদ
এপাশ.
কুসুম কুসুম ভালোবাসা;  বাজলো প্রেমের ঘন্টা!
আকাশ বাতাস স্বাক্ষী রেখে তোমায় দিলাম মনটা!
তুচ্ছ হলো বাবার স্নেহ, মায়ের সকল মমতা;
সব বাঁধনের উর্ধ্বে এখন তোমার প্রেমের ক্ষমতা!

ওপাশ.
তুমি বাপের একমাত্র, ভাই-বোন আর কেউই নাই!
তোমায় পেলে রাজকন্যা এবং সাথে রাজ্য পাই!
রাজ্য পাবার আশায় শুধু তোমার সাথে বাকবাকুম!
দু’দিন পরে কেড়ে নিবো তোমার দুটি চোখের ঘুম!

১৬ মে ২০১৫, লালমনিরহাট।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ