দুখের আকাশ
-শ.ম. শহীদ
বুকের আঙিনা দুখের আকাশ
অরূপ ঘন নীল-
সেই নীলিমায় ডানা ঝাপটায়,
বিরহীনি গাংচিল!
আবেগের মেঘে উত্তাল বেগে
উদাসীনি পথ চলা,
ছায়াপথ ধরে… ধূ ধূ
প্রান্তরে
জোনাকীর আলো জ্বলা!
প্রেমময় তারা হয়ে দিশেহারা
অবেলায় গেছে খসে,
দুখের মালা গাঁথছি একা
চাঁদের পিঠে বসে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন