সুখের অসুখ
সংসারে সুখ নাই!
সুখ আছে কই?
খুঁজে পেতে সুখ আমি
বৈরাগী হই!
গুরুর চরণে গিয়ে-
নত করি মাথা
বলি-গুরু এজীবণে-
চাই সুখগাঁথা!
গুরুজী হেসে বলেন-
তুই বড় গাধা
সুখ হলো জীবনের-
জটিল এক ধাঁধা!
মানুষের চাওয়া-পাওয়া
বড় বিস্ময়!
নিজেদের অবস্থানে-
কেউ সুখি নয়।
সুখের পিছনে তাই
যতো হোক ধাওয়া,
সুখ থাকে অধরা-
যায়না তো পাওয়া।
তবু বলি-শুনে রাখ-
গুরু বচন এই
সুখ আছে খুঁজে দেখ
তোর গৃহেতেই!
২৩/০৪/২০১৫, বৃহস্পতিবার, লালমনিরহাট।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন