সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

স্বপ্নচারী

 স্বপ্নচারী

আমি এখন স্বপ্নচারী,
নিত্য যাবো তোমার বাড়ি।
ভালোবাসার উঠোনটাতে-
ফুল ছড়াবো সারিসারি!

একদিন ঠিক কপাট খুলে-
আসবে তুমি; মনের ভুলে,
ফুল কুড়িয়ে পড়বে খোপায়-
হয়তো পরম যত্নে তুলে।

সেদিন আমি কানাই হবো
বাঁশির সুরে কথা কবো
সেই দিনটির প্রতীক্ষাতেই-
হাজার বছর দাঁড়িয়ে রবো।

রচনাকাল : ২৭ মার্চ ২০১৫, লালমনিরহাট।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ