এপাশ ওপাশ-৮
এপাশ ওপাশ-৮
এপাশ.
ফাগুনানন্দে; দোদোল ছন্দে; গুঞ্জে অলি ফুলের‘পরে!
প্রেমের ভাষা; সর্বনাশা; আলো-আঁধারে খেলা করে!
স্বপ্ন নামে, রঙিন খামে; লিখলো চিঠি অচিনপুরে!
কুমারী মাতা; জীবন খাতা; হিবিজিবি সবটা জুড়ে!
ওপাশ.
কষ্ট চেঁপে, নিত্য মেপে; কোমল হাতে পড়ছে কহর!
আইন আদালত; নাকেতে খৎ; রুক্ষ মরু সুখের নহর!
লক্ষ্য বিহীন; শংকিত দিন; বুকে মানিক আগলে রাখা।
এই যে শিশু, বলুন যিশু- কার পাপে তার জীবন ঢাকা?
২৩ মে ২০১৫, লালমনিরহাট।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন