উচিত কথা-১
উচিত কথা-১
- পাশের বাড়ির আপার স্বামী
চাকুরী করেন ফুডে;
তাই তো আপা সব সময়ই
থাকেন ভারি মুডে!
- ফ্রীজ, প্রজেক্ট, এলসিডি আর
দামী সোফা সেট,
টেলিফোনের সংযোগ আছে
কম্পিউটার, নেট!
- থাকবেনা ক্যান? আপার স্বামী
কামাই করেন বেশ!
- পোকায় কাঁটে ধান-গম আর-
উনি কাঁটেন দেশ!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন