সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বেদনার তারা

বেদনার তারা 

 

আমি ব্যথার আকাশে-
বেদনার তারা হয়ে জ্বলবো;
তবুও তুমি যেনো-
সুখে থাকো এই শুধু বলবো!
তবুও তুমি যেনো-
ভালো থাকো এই শুধু বলবো!!

হয়তো এজীবনে-
কখনো হবেনা আর দেখা গো;
ভালোবেসে কেঁদে যাবো-
এই ছিলো ভাগ্যেরই লেখা গো!
সেই ভাগ্যে যদি থাকে-
আঁধারেই আমি পথ চলবো!!

হয়তো এভূবনে-
জন্ম নেয়াই ছিলো ভুল গো;
পথের 'পরে ফোটা-
নাম ছাড়া আমি এক ফুল গো!
সেই ভুলের কারণে জানি
সকলেরই পায়ে আমি দলবো!!

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ