অকবির কব্যি
শ.ম. শহীদ
ছন্দরা সব দ্বন্দ্ব করে-
হারিয়ে গেলো দূরে,
শব্দ হলো স্তব্ধ বাতি
রাতের আকাশজুড়ে!
হারিয়ে গেলো দূরে,
শব্দ হলো স্তব্ধ বাতি
রাতের আকাশজুড়ে!
বাক্য এলো সাক্ষ্য দিতে
তখন আমি একা,
শুন্য পাতা মেঘের খাতা
হয়নি কিছু লেখা।
তখন আমি একা,
শুন্য পাতা মেঘের খাতা
হয়নি কিছু লেখা।
বোধটা বলে ঠাট্টা ছলে
‘তুই বড় অ-কবি
জনম ভরে চেষ্টা করে-
ব্যর্থ আজি সবই!’
‘তুই বড় অ-কবি
জনম ভরে চেষ্টা করে-
ব্যর্থ আজি সবই!’
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন