সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পানি দিবসের ছড়া


পানি দিবসের ছড়া

আজ হলো পানি দিবস-
পানি পানি পানি,
পানি নিয়ে কারসাজি-
করছে কে জানি!

আমাদের নদিমুখে
বেধেদিয়ে বাঁধ,
মনে মনে বলে-তোরা
নাকে-চোখে কাঁদ।

উপরে বচন দেন-
এসে মমতায়,
ভেবে নেই এই বুঝি-
দুঃখটা যায়!

দুঃখ তো যায়না
থাকে সেই মতো
এক দুই করে শুধু
দিন হয় গত।

পানি বিনে দেশ হয়-
ক্রমেক্রমে মরু-
শঙ্কিত জনজীবন,
লতা,পাতা,তরু!

আজ পানি দিবসে
বিশ্বের কাছে-
ন্যায়ের হিস্যাটুকু
দেশবাসী যাচে!!

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ