সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

করি যদি পণ



সত্য কথা বলবো সবাই
করি যদি পণ-
মিথ্যের পথ রুদ্ধ হতে-
লাগবে কতোক্ষণ?

হোকনা চতুর কিংবা বোকা,
দিবোনা আর কাউকে ধোকা;
কৌশলে লুট করবোনা আর-
অন্য লোকের ধন!

সঠিক পথে চলবো সবাই
করি যদি পণ,
এই দেশটা স্বর্গ হতে
লাগবে কতোক্ষণ?

মন্তব্যসমূহ