সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আয়কর

আয়কর

আয় নেই তো কি হয়েছে
কর তো দিতে হবে,
ঘর বিকিয়ে কর আদায়ের
ব্যবস্থা হউক তবে।।

নইলে শালা বিড়ম্বনার
সবটা দিবো ঢেলে,
পার পাবিনে আমার কাছে
বাবার বাবাও এলে।

একটা বটে রাস্তা আছে
এক্কেবারে সোজা,
প্রাইভেটে করিস দেখা-
কমিয়ে দিবো বোঝা।।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ