সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চেয়ার


চেয়ার
         - শ.ম. শহীদ


ঐযে দেখুন-
নকশা করা চেয়ার;
ওটার প্রতি-
সবারই বেশ কেয়ার!
এই অধমের-
কিঞ্চিত আছে পেয়ার!!

দেখুন ওটার-
চারপায়ে কি সমতা!
শুধু কি তাই?
ওটার অনেক ক্ষমতা!
দেখলে বুকে-
উথলে ওঠে মমতা!

ওর মমতায়-
‘দিন’ কে বলি ‘রাত’।
কখন কখন-
‘তিন’কে বানাই ‘সাত’!
প্রয়োজনে-
রক্তে রাঙাই হাত!!

যাক না চুলোয়-
যা কিছু  সম্প্রীতি;
মুখে কেবল-
গাই সাম্যের গীতি!
রাজনীতিতে-
এটাই নিয়ম-নীতি!

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ