সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ওগো প্রেম


ওগো প্রেম
                     - শ.ম. শহীদ

ওগো প্রেম! ও...ভালোবাসা!
ওগো সুখ! ও...স্বপ্ন-আশা!
চুপি চুপি এই বুকেতে
                 বেধেঁছে বাসা!

এখন তোমায় বিহীন
আমার কাঁটেনা যে দিন!
কাঁটেনা সময় কিছুতেই
            চোখে স্বপ্ন জ্বেলে
            মন পাখনা মেলে
খুঁজে ফিরি শুধু তোমাকেই।।

এতো স্বপ্ন অফুরান
সে তো তোমারই দান!
চাওয়া পাওয়া এক বিন্দুতেই
বড় পাগলপারা
এই আনন্দ ধারা
মিলেছে বিশাল সিন্ধুতেই।।

______________
২০ সেপ্টেম্বর ২০০৯, লালমনিরহাট।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ