প্রাইমারীতে পড়ি
বাংলা-স্যারের দাতেঁর ব্যথা
অংক স্যারের জ্বর;
বিজ্ঞান-স্যার শশুড়বাড়ি
গেছেন উড়িরচর!
ধর্মের স্যার কর্ম করেন-
কেবল পরকালের;
পরিবেশ-স্যার ধারেননা ধার
ইশকুলের এই হালের।
ইংরেজী-স্যার ইদানীং তাঁর
ব্যবসা নিয়ে বিজি;
ক্লাশ ফোরের মামুন ভাইয়া-
পড়াচ্ছেন ইংরেজী।
ইশকুলে যাই ঘুরে বেড়াই
খেলাধূলা করি,
আমরা সবাই যে যার মতো
প্রাইমারীতে পড়ি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন