আপনি মোড়ল
আপনি
মোড়ল
-শ.ম. শহীদ
উনুনে তার আগ জ্বলেনি-
শূন্য ভাতের হাঁড়ি;
মা-খালারা ধান ভানতো
পরের বাড়ি বাড়ি!
বাবা থাকে মাদক নেশায়
সেবে গাঁজা-তাড়ি,
সেই ছেলেটা পেট বাজিয়ে
গাইছে জাতের সারি!
বেশ দাপটে খাচ্ছে লুটে
মাল যতো সরকারি!
গাঁয় মানেনা আপনি মোড়ল
চলছে বাড়াবাড়ি!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন