সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আমাদের স্বর্ণা

আমাদের স্বর্ণা

 

আমাদের কন্যা
নাম তার স্বর্ণা,
কারণ-অকারণে শুধু খিল খিল হাসে
                        উঠোনে ও ঘরে
                        দুষ্টুমী করে
বকা-ঝকা দিলে পরে খুক খুক কাশে!

আমাদের স্বর্ণা-
ছোট তার মন না;
ফুল, পাখি, প্রজাপতি সব ভালোবাসে।
                        দেখলেই দুঃখীজন,
                        ভারি হয় তার মন;
আর্তের সেবা নিয়ে ছুটে যায় পাশে!

আমাদের স্বর্ণা-
কারোরই পর না,
চেনা কিবা অচেনা কেউ যদি আসে
                        করে তাকে সম্মান
                        বলে-ক্ষণ বসে যান!
ফ্রীজ থেকে পানীয় এনে দেয় গ্লাশে!

২৩/০৫/২০১৫ইং
***স্বর্ণা আমার একমাত্র মেয়ে, লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে-চতুর্থ শ্রেণীতে পড়ে। ওর জন্য আপনাদের দোয়া এবং আর্শিবাদ চাই।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ