পাকাছেলে
পাকাছেলে
-শ.ম.শহীদ
আমও পাকে জামও
পাকে
পাকে আতা কুল
পেকেই নাকি সাদা হলো
ঠাকু’মায়ের চুল।
পাকে আতা কুল
পেকেই নাকি সাদা হলো
ঠাকু’মায়ের চুল।
“যেই রঙটা চটেনা কো
সেই রঙটাও পাকা!”
সেদিনই তো বললেন এসে-
ধোপা মাধব কাকা!
সেই রঙটাও পাকা!”
সেদিনই তো বললেন এসে-
ধোপা মাধব কাকা!
পাকা রাস্তা
দিয়ে চলে-
দামী মোটর গাড়ি,
যাদের আছে অঢেল টাকা
গড়েন পাকা বাড়ি।
দামী মোটর গাড়ি,
যাদের আছে অঢেল টাকা
গড়েন পাকা বাড়ি।
খেলাধুলায় পটু যে জন-
পাকা খেলোয়ার!
কিন্তু ছেলে কেমনে পাকে
বুঝ আসেনা তার!!
পাকা খেলোয়ার!
কিন্তু ছেলে কেমনে পাকে
বুঝ আসেনা তার!!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন