সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হাতি

হাতি



সম্বল ছিলো কম্বল শুধু
হরিনাথের পোলা,
গঞ্জে গিয়ে মাথায় করে-
বেচতো বাদাম-ছোলা।

পাল্টে গেলো পোশাক-আশাক
হঠাৎ রাতারাতি,
মন্ত্রী সা’বের আশীষ পেয়ে-
'মুশক' বনে 'হাতি' ।

হাতি এখন চলছে  দুলে
ফুলের মালা গলায়-
মরছে যতো ছা-পোষারা
হাতির পায়ের তলায়।।

২৪ জানুয়ারী ২০১৮,লালমনিরহাট।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ