সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ফতোয়াবাজি


প্রেমিক নামের
লম্পট,
স্বার্থ লুটে-
চম্পট।
সম্পর্ক -
ভোঁ-কাঁটা;
ফেঁসে গেছে-
বোকাটা।

বাতাসে-
দূর্গন্ধ,
বলছে লোকে-
মন্দ।
কেমনে হবে
জীবনপার,
অভাগিনী-
বোকাটার?

ক্রদ্ধ ভীষণ-
সমাজপতি,
এই মেয়েটার
নেইকো গতি।
ছাড়তে হবে-
গাঁয়ের বাস,
নইলে সবার-
সর্বনাশ!!

আছে বটে-
একটি উপায়,
শক্ত করে-
বেঁধে দু’পায়,
মারতে হবে-
হাজার ঘা,
তবেই হবে
সুদ্ধ গাঁ!!

রচনাকাল : ১১ মে ২০১৫,লালমনিরহাট।

মন্তব্যসমূহ