ভালোয় ছিলাম
আলোয় ছিলাম
গতকাল।
শোন দাদারে
আজ আঁধারে
নাজেহাল।
আয়ের চেয়ে
ব্যয়টা ধেয়ে
বাড়ছে বৈ।
নাভিশ্বাসে-
জীবন বাঁচে,
আর কি কই?
ছেলে-মেয়ে
আগের চেয়ে
আধুনিক।
অস্তিমজ্জা
সাজ-সজ্জা
সবই ঠিক!
আজই এমন
হবে কেমন
দু’দিন বাদে?
মধ্যবিত্ত
পড়ছে নিত্য
নতুন ফাঁদে।
আর কতকাল
এমনই হাল
থাকবে বল?
দিবস-রাতি
সংগী সাথী
চোখের জল!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন