অমূল্যধন



-শ.ম. শহীদ

একাত্তরের মুক্তি সেনানী
তোমাদের অবদানে-
আকাশ বাতাস মুখরিত আজ 
স্বাধীনতার গানে!

রক্তনদী দিয়েছো পাড়ি
পিতা-মাতা সন্তান ছাড়ি
স্বাধীনতার দূর্জয় আশা
রেখেছো বেঁধে প্রাণে!

তাই আমাদের স্বাধীনতা
নয়কো কারো দানে-
স্বাধীনতা এসছে দেশে-
রক্তনদীর বানে!

তাই সে আমার অমূল্যধন
রাখবো ধরে- করেছি পণ
শত্রু হয়ে দাঁড়ালে কেউ
মারবো তাকে জানে!

রচনা : ১৬ ডিসেম্বর ২০১৭, লালমনিরহাট।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ